বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

এই দেশে উন্নয়নমুলক কাজের টাকা মেরে খাওয়ার ধান্ধা বাদ দিন: তাজুল ইসলাম

logoসিলেট প্রতিনিধি: শাহীনুরশনিবার, ৩০ জানুয়ারী ২০২১, রাত ২:৫২ সময় 0465
ছবি,স্থাণীয় সরকার মন্ত্রনালয় মন্ত্রী,তাজুল ইসলাম

ছবি,স্থাণীয় সরকার মন্ত্রনালয় মন্ত্রী,তাজুল ইসলাম

সিলেট থেকে শাহীনুর:
উন্নয়নের কাজ থেকে টাকা মেরে খাওয়ার ধান্ধা বাদ দিতে হবে।এটা করলে কেউ ছাড় পাবেন না।সরকারি অর্থের যথাযথ ব্যবহার করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। সেটা করলে আমরা দ্রুতই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারব।শুক্রবার বিকালে সিলেটের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তাজুল ইসলাম।নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন,‘সবাইকে নিয়ে দৃষ্টিনন্দন সিলেট গড়তে চাই।মুজিব বর্ষেই সিলেটে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হবে।স্বাধীনতা টাওয়ার নির্মিত হবে।যানজট নিরসনে রিং রোড হবে। সিলেটে পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠ নেই। এ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।আশা করছি দ্রুতই সিলেটে আরো খেলার মাঠ হবে, শিক্ষাপ্রতিষ্ঠান হবে’।তিনি বলেন,সিলেটে আরো শিল্প-কারখানা গড়ে তুলতে হবে।এতে মানুষের কর্মসংস্থান হবে। দেশ এগিয়ে যাবে’।পররাষ্ট্রমন্ত্রী বলেন,রোহিঙ্গা সমস্যা নিরসনে সরকার কাজ করছে।পর্যায়ক্রমে ১ লাখ ২২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে। সিঙ্গাপুর সরকার ভাসানচরের রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠাচ্ছে।রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে’।সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।মতবিনিময় সভায় জানানো হয়, নগরীর লালদিঘিরপাড় এলাকায় প্রায় ১৫ একর জায়গা নিয়ে নির্মিত হবে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স।এ প্রকল্পের আওতায় থাকবে মুক্তিযুদ্ধ,ভাষা আন্দেলন,৭ই মার্চের ভাষণের নামে চত্বর,বিনোদন পার্ক ও মার্কেট।এ ব্যাপারে একটি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।এই প্রকল্পের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন স্থপতি শাকুর মজিদ।ভিডিওচিত্রে প্রকল্পের নানা দিক তুলে ধরা হয়।উপস্থাপনা শেষে স্থপতি শাকুর মজিদ বলেন, ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স প্রকল্পের পুরো নকশা করে সিলেট সিটি করপোরেশনে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে’।সভায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটে পর্যটকদের সুবিধার্থে একটি ‘ট্যুরিস্ট কমপ্লেক্স’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। যেখানে থাকবে পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের সুবিধা ইত্যাদি।সভার আগে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সিলেটে চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন করেন।

বিষয়- মতবিনিময় উন্নয়ন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর